ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই: ভারতে পালিয়ে যাবার পথে গ্রেফতার আরও ১

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই: ভারতে পালিয়ে যাবার পথে গ্রেফতার আরও ১

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের মামলায় চার্জশীট ভুক্ত (আদালতে দাখিলকৃত অভিযোগ পত্র) পলাতক আসামি জনিকে ভারতে পালিয়ে যাবার পথে গ্রেফতার করেছে পুলিশ।

Manual2 Ad Code

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত এলাকা বড়ছড়া থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতার জনি, জেলার তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম বড়ছড়ার গণি মিয়ার ছেলে।

 

সুনামগঞ্জ পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন (পিপিএম) এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর তুরাগ থানা পুলিশকে গ্রেফতারের বিষয়টি অবহিত করা হয়েছে, বুধবার গ্রেফতার জনিকে তুরাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

 

উল্লেখ্য,২০২৩ সালের ৯ মার্চ রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। আলোচিত এ ছিনতাইয়ের ঘটনায় নিয়ে দেশ ব্যাপী তোলপাড় শুরু হয়।

 

এ ঘটনায় রাজধানীর তুরাগ থানায় (মামলা নং ১০(৩) ২৩, ধারা ৩৯৫/৩৯৭/৪১২/৩৫) দ.বি মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব পায় মিরপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভাগ।

Manual7 Ad Code

 

মানি প্ল্যান্ট লিংক লিমিটেড নামের একটি সিকিউরিটি প্রতিষ্ঠানের গাড়িতে করে ওই টাকা বহন করা হচ্ছিল। বুথে টাকা লোড করতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল গাড়িটি। পথে একদল ছিনতাইকারি একটি মাইক্রোবাস আড়াআড়ি দাঁড় করিয়ে টাকা বহনকারী গাড়িটি থামায়। এরপর মাইক্রোবাস থেকে ১২ থেকে ১৫ জন স্বশস্ত্র ছিনতাইকারি ফিল্মি ষ্টাইলে নেমে গাড়ির দরজা অস্ত্রেও মুখে খুলে ফেলেন। ছিনতাইকারিদের একজন নিজেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দেন।

Manual8 Ad Code

 

ছিনতাইকারি চক্রের সদস্যরা মানি প্ল্যান্টের কর্মীদের চড়-থাপ্পড় ও কিল ঘুষি মেরে টাকাভর্তি চারটি ট্রাংক ছিনিয়ে নিয়ে বীরদর্পে সটকে পড়েন।

Manual4 Ad Code

 

ওই মামলায় ইতিপুর্বে ১৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের ১২ জনই আদালতে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যেও ভিক্তিত্বে উদ্ধার করা হয়েছে ৮ কোটি ১০ লাখ টাকা, ছিনতাইয়ের ২০ লাখ টাকায় কেনা একটি বিলাস বহুল চার চাকার গাড়ি।

 

ওই মামলায় চার্জশীট ভুক্ত পলাতক দুই আসামির মধ্যে জনিকে মঙ্গলবার রাতে তাহিরপুর থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঙ্গীয় ফোর্সদের নিয়ে গ্রেফতার করেন।

 

২০২৫ সালের ১৯ জানুয়ারি ডাচ-বাংলার সোয়া ১১ কোটি টাকা ছিনতাই ঘটনায় জড়িত ১৫ ছিনতাই কারির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট (অভিযোগ) দাখিল করেছেন মিরপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভাগের তদন্তকারি অফিসার।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code