সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের দক্ষিণাঞ্চলে পারানা রাজ্যের উপকূলীয় গ্যারাটুবা এলাকায় সোমবার একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৩ জন।
সংবাদমাধ্যমর এএফপির খবরে জানা যায়, বাসটি ৫০ জনের বেশি যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চলীয় রাজ্য সান্তা ক্যাটরিনা রাজ্যের বালনারিও কম্বোরিউ সমুদ্র উপকূলীয় রিসোর্টে যাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বাসটির চালকও আহত হন এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাসটি উত্তরাঞ্চলীয় রাজ্য পারার অনানিন্দুয়া শহর থেকে কম্বোরিউ সমুদ্র উপকূলীয় রিসোর্টে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
Design and developed by ওয়েব হোম বিডি