ব্লগার রাজীব হত্যা : রানা-ফয়সালের মৃত্যুদণ্ড বহাল

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৭

ব্লগার রাজীব হত্যা : রানা-ফয়সালের মৃত্যুদণ্ড বহাল

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশের বিতর্কিত ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল রেখেছে হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আসামিদের আপিল আবেদন খারিজ করে দিয়ে আজ (রোববার) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ রায় দেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফয়সাল বিন নাঈম দীপসহ সাতজনের আপিল ও জেল আপিল খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। গ্রেফতারের পর মামলাটি বাতিল চেয়ে রানার করা আপিলও খারিজ করা হয়েছে।

বিচারিক আদালতের রায়ে বিভিন্ন মেয়াদে শাস্তি পাওয়া আসামিদের শাস্তি বৃদ্ধি চেয়ে ব্লগার রাজীবের বাবা ডা. নাজিম উদ্দিনের করা ক্রিমিনাল রিভিশন (শাস্তি পুনর্বিবেচনা) আবেদনটিও খারিজ হয়ে গেছে।

Manual2 Ad Code

এর আগে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদ নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাঈম ওরফে দীপকে মৃত্যুদণ্ড এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দীন রাহমানীসহ অন্য ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। বাকি আসামিদের মধ্যে মাকসুদুল হাসান অনিককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

Manual1 Ad Code

বাকি পাঁচ জনের মধ্যে এহসান রেজা রুম্মান, নাঈম ইরাদ ও নাফিজ ইমতিয়াজকে ১০ বছর করে কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীকে পাঁচ বছরের কারাদণ্ডসহ দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়সাল বিন নাঈম ওরফে দীপসহ সাতজন আপিল করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রেদোয়ানুল আপিল করেননি। গত বছরের ৭ নভেম্বর আসামিদের ডেথরেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি গ্রহণ শুরু হয়। গত ৯ জানুয়ারি তা শেষ হয়।

Manual8 Ad Code

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের কালশীতে বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে। ওই ঘটনায় রাজীবের বাবা ডা. নাজিম উদ্দিন মামলা দায়ের করেন। ২০১৪ সালের ২৮ জানুয়ারি এ মামলার অভিযোগপত্রে নিষিদ্ধ জঙ্গি দল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দীন রাহমানী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাত ছাত্রকে আসামি করা হয়। ওই বছরের ১৮ মার্চ অভিযোগ গঠন করে তাদের বিচার শুরু করে আদালত। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে।

Manual6 Ad Code

রায়ের পর গত বছরের ১৭ জানুয়ারি হাইকোর্টে ডেথ রেফারেন্স আসে। সাজা বাড়াতে ক্রিমিনাল রিভিশন আবেদন জানান রাজীবের বাবা। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফয়সালসহ সাতজন আপিল ও জেল আপিল করেন। গ্রেফতারের পর মামলাটি বাতিল চেয়ে রানার করা আপিলটি ছিল অন্য আদালতে, যার শুনানিও এ আদালতেই নেয়া হয়। গত ৯ জানুয়ারি শুনানি শেষে যেকোনো দিন দেয়া হবে জানিয়ে রায় ঘোষণা অপেক্ষমাণ রাখে হাইকোর্ট। পরে গত ২৭ মার্চ রায়ের দিন নির্ধারণ করে আদালত।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code