বড়লেখার সড়কে গেলো যুবকের প্রাণ

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২

বড়লেখার সড়কে গেলো যুবকের প্রাণ

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখায় জানাজা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুর রব (২৭) এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বড়লেখা পৌরশহরের পানিধার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

নিহত আব্দুর রব বড়লেখা সদর ইউপির শিক্ষারমহল গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আব্দুর রব বড়লেখা থেকে মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। পৌরশহরের পানিধার এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আব্দুর রব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি।

Manual5 Ad Code

 

তিনি জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code