বড়লেখায় ছাত্রীদের উত্ত্যক্ত করায় ২ বখাটেকে উত্তম-মধ্যম

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২২

বড়লেখায় ছাত্রীদের উত্ত্যক্ত করায় ২ বখাটেকে উত্তম-মধ্যম

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখার সুজানগর পাথারিয়া কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে দুই বখাটেকে আটক করে উত্তম-মধ্যম দিয়েছে শিক্ষার্থীরা। সে ঘটনার ভিডিও ফেসবুকে এখন ভাইরাল। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৭ মার্চ) দুপুরে।

 

বখাটেরা হলো- জুড়ী উপজেলার উত্তর জাহাঙ্গীরাই গ্রামের এখলাছুর রহমানের ছেলে রায়হান মিয়া ও ভোগতেরা গ্রামের মাসুক মিয়ার ছেলে মারুফ হোসেন। তবে ঘটনার সময় আরেক বখাটে বড়লেখা উপজেলার পশ্চিম দক্ষিণভাগ গ্রামের আব্দুস সামাদ পালিয়ে যায়। তারা বেশ কয়েকদিন ধরে কলেজ ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে বলে অভিযোগ রয়েছে।

 

Manual8 Ad Code

কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রায়হান মিয়া, মারুফ হোসেন ও আব্দুস সামাদ মিলে সুজানগর পাথারিয়া কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। এসময় কলেজের শিক্ষার্থীরা তাদের দুজনকে আটক করতে পারলেও আব্দুস সামাদ পালিয়ে যায়।

 

পরে তাদের দুজনকে কলেজের অধ্যক্ষের কক্ষে নিয়ে যায় শিক্ষার্থীরা। সেখানে তাদের উত্তম-মধ্যম দেওয়া হয়। পরে বেলা ২টার দিকে সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলামের উপস্থিতি ভবিষ্যতে ছাত্রীদের আর উত্ত্যক্ত করবে না মর্মে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

 

Manual7 Ad Code

এদিকে দুই বখাটেকে উত্তম-মধ্যম দেওয়ার ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এতে অনেকে দুই বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মন্তব্য করেছেন।

 

এ ব্যাপারে বুধবার (৯ মার্চ) দুপুরে সুজানগর পাথারিয়া কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম বলেন, তিন বখাটে মিলে বেশ কয়েকদিন ধরে আমার কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলো। শিক্ষার্থীরা কয়েকদিন থেকে তাদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করছেন। সোমবারও তারা ছাত্রীদের উত্ত্যক্ত করছিলো। এসময় তাদের দুজনকে হাতেনাতে আটক করে শিক্ষার্থীরা। আব্দুস সামাদ নামে একজন পালিয়ে যায়।

 

Manual6 Ad Code

বাকি দুজনকে সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলামের উপস্থিতিতে ভবিষ্যতে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করবে না মর্মে মুচলেকা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code