বড়লেখায় যুবক হত্যায় ৩ সহোদর গ্রেপ্তার

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২২

বড়লেখায় যুবক হত্যায় ৩ সহোদর গ্রেপ্তার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
পারিবারিক কলহের জেরে মৌলভীবাজারের বড়লেখায় সাদিকুর রহমান নামের এক যুবককে হত্যার দায়ে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

Manual6 Ad Code

সোমবার (২১ নভেম্বর) অভিযান চালিয়ে বড়লেখা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯’র শ্রীমঙ্গল ক্যাম্প’র আভিযানিক দল।

 

মঙ্গলবার (২২ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি আফসার-আল-আলম।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ১৮ নভেম্বর বেলা সাড়ে ১২টায় পারিবারিক কলহের জের ধওে আপন চাচা ও চাচাতো ভাইয়েরা মিলে সাদিকুর রহমানকে (২১) প্রকাশ্যে ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে আসামীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ভিকটিমকে গুরুতর আহতকে সাদিকুর রহমানকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

 

এ ঘটনার দিনই সাদিকুর রহমানের বড় ভাই বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual4 Ad Code

 

গ্রেপ্তারকৃতরা হলো- রাজনগর থানাধীন সারমপুর গ্রামের আনছার আলী রুশনের ছেলে রাকিন আহমদ বাবু (১৮), ফাহাদ আহমদ (২০) ও রাকিম আহমদ (২০)। তাদের রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code