সিলেট ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের বড়লেখায় সিআইডি পুলিশ পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে কয়েকজনের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জয়নাল আবেদীন (১৯) নামের এক যুবককে আটককে করেছে পুলিশ। সোমবার (১৬ মে) তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার (১৫ মে) রাতে পুলিশ জয়নালকে আটক করে। জয়নাল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দেউয়াতলী নওয়াগাঁও গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে।
জয়নালের প্রতারণার শিকার মাহতাব উদ্দিন নামের এক ব্যক্তি বড়লেখা থানায় রবিবার (১৫ মে) রাতে মামলা করেন। প্রতারণা মামলায় তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপি’র উত্তর ঘোলষা গ্রামের বাসিন্দা মাহতাব উদ্দিনের কলোনিতে গত কয়েক মাস আগে তিন’শ টাকা মাসিক ভাড়ায় ঘর নেয় জয়নাল আবেদনীন। ভাড়া নেওয়ার সময় সে নিজেকে সিআইডি পুলিশ সদস্য বলে পরিচয় দেয়। এরপর সে স্থানীয় বাসিন্দাদেরও সিআইডি পুলিশ হিসেবে পরিচয় দিতে থাকে। এলাকায় বসবাসের কয়েক দিনের মধ্যে সে সিআইডি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজনের নিকট হতে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে আত্মসাৎ করে। কলোনির মালিক মাহতাব উদ্দিনের ছেলেকে সিআইডি পুলিশে চাকরি দেওয়ার নাম করে ১৭ হাজার টাকা নেয় জয়নাল। কিন্তু যথাসময়ে চাকরি না হওয়ায় মাহতাবের মনে সন্দেহের সৃষ্টি হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতারণার ঘটনায় মাহতাব উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। জয়নালকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি