বড়লেখায় ২ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৭

বড়লেখায় ২ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার

Manual2 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় শাহিন আহমদ নামের দুই সন্তানের এক জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual6 Ad Code

সোমবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় সদর  ইউনিয়নের উত্তর ডিমাই গ্রামের একটি টিলার আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

নিহত শাহিন ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (নম্বর ২০) হয়েছে।

Manual2 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে শাহিন ঘর থেকে বের হন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত আনুমানিক পৌণে ১১টার দিকে বাড়ির দক্ষিণ পাশের টিলার আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। রাতেই স্থানীয়ভাবে খবর পেয়ে আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। পরে থানার অপারেশন অফিসার (এসআই) অমিতাভ দাস তালুকদার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর ২ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে বলেন, শাহিন বেকার ছিলেন। তাঁর শ্বশুড় বাড়ি কুমিল্লায়। সেখানে বেশিরভাগ সময় থাকতেন। ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে তিনি হয়তো আত্মহত্যা করেছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code