বড় ধরনের আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে জঙ্গি : কাদের

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৭

বড় ধরনের আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে জঙ্গি : কাদের

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: দলের সব নেতাকর্মীকে সতর্ক করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনে কঠিন চ্যালেঞ্জ। জঙ্গিবাদ বর্তমানে নীরব হলেও তারা কিন্তু বড় ধরনের আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। এ সব বিষয়ে আমাদের সাবধান হতে হবে। তাদের প্রতিরোধ করার সক্ষমতার জন্য প্রস্তুত হতে হবে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগারে ‘ট্যানারি শিল্প স্থানান্তর-পরিবেশ সংরক্ষণ ও জাতীয় উন্নয়ন’ শীর্ষক সেমিনারে তিনি এ দাবি করেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে এত সুন্দর রাস্তা হয়েছে, যা আগে কেউ দেখেনি। অথচ সেই রাস্তায় পাখির মতো, মাছির মতো লোক মরছে। তীব্র যানজটে পড়ে মায়ের কোলের অসুস্থ শিশু যখন রাস্তায় মারা যায়, তখন আমার পতাকাবাহী গাড়িটি লজ্জা পায়। এ দায় একজন মন্ত্রী হিসেবে আমি এড়াতে পারি না।

Manual4 Ad Code

ওবায়দুল কাদের বলেন, পার্টির মধ্যে যারা সংগঠনবহির্ভূত কাজ করবেন, তাদের ছাড় দেয়া হবে না। এর আগে ঢাকা কলেজ, গুলিস্তান ফুলবাড়িয়ায় হকার উচ্ছেদে, গাইবান্ধা ও সর্বশেষ সিরাজগঞ্জের সাংবাদিক হত্যার ঘটনায় কাউকে ছাড় দেয়া হয়নি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

Manual4 Ad Code

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন এ সেমিনারে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন, অধ্যাপক ড. নাসরিন আক্তার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, প্রকৌশলী ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code