সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপিকে সমাবেশের অনুমতি না দিয়ে এরশাদের মতো রাজাকারদের অনুমতি দিয়েছে সরকার। তাই ভবিষ্যতে সমাবেশ করার জন্য পুলিশের অনুমতির অপেক্ষা করবে না বিএনপি, কেড়ে নেয়া হবে।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বরিশালে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কর্মসূচি পালনকালে মহিলাদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতাকর্মীরা রক্তাক্ত্ব হলে আনন্দিদ হয় সরকার মন্তব্য করে রিজভী বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য পুলিশের কাছে বার বার আবেদন করেছি। কিন্তু সমাবেশের অনুমতি দেয়া হয়েছে রাজাকার এরশাদের।
Design and developed by ওয়েব হোম বিডি