ভয়াবহ দাবানলে জ্বলছে তুরস্ক, নিহত বেড়ে ৮

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১

ভয়াবহ দাবানলে জ্বলছে তুরস্ক, নিহত বেড়ে ৮

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণাঞ্চলে শুরু হওয়া ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে অন্য প্রদেশেও। নিয়ন্ত্রণের চেষ্টা হলেও বাতাসের গতিতে অন্য বনাঞ্চলেও লাগছে আগুন।

Manual8 Ad Code

 

সোমবার (০২ আগস্ট) তুরস্কের যোগাযোগ বিষয়ক পরিচালক ফখরুদ্দিন আলতুন এক টুইট বর্তায় জানিয়েছেন, বর্তমানে তুরস্কজুড়ে ৩৫টি প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে। মোট ১২৯টি বনাঞ্চলের আগুনের ঘটনায় নিয়ন্ত্রণে এসেছে ১২২টি।

 

এদিকে দাবানলে দক্ষিণ তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

 

এর আগে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফখরুদ্দিন কোজা এক টুইট বার্তায় বলেন, দাবানল শুরু হওয়া আনতালিয়া প্রদেশের মানাভগাতে দুর্যোগে আহত পাঁচ শ’ সাতজন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। এখনো ১০ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে মুগলা প্রদেশের মারমারিস ও বোদরুমে দুই শ’ তিনজনের চিকিৎসা করা হয়েছে। এখনো চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন।

 

Manual4 Ad Code

এর আগে গত বুধবার তুরস্কের দক্ষিণাঞ্চলের সিরিনইয়ার বনে আগুন লাগে। পরে বাতাসের গতি তা অন্যত্রও ছড়িয়ে পড়েছে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ইতোমধ্যেই দাবানল উপদ্রুত দক্ষিণাঞ্চলকে ‘দুর্যোগকবলিত এলাকা’ হিসেবে ঘোষণা করেছেন। সূত্র : আনাদোলু এজেন্সি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code