ভারতকে পরমাণু হামলার হুমকি হিজবুল নেতার

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

ভারতকে পরমাণু হামলার হুমকি হিজবুল নেতার

Manual5 Ad Code
2_26008
আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুতে ভারতকে আবারও হুমকি দিল হিজবুল নেতা সঈদ সালাউদ্দিন। পাকিস্তানের সমর্থন মিললেই ভারতে পরমাণু হামলা চালানোর হুঁশিয়ারিও দেয় এই জঙ্গি নেতা। এমনকী কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদিদের আন্দোলনকে পাকিস্তান সরকরার সমর্থন করছে বলেও দাবি হিজুবুল শীর্ষ নেতার।
কাশ্মীরীদের প্রতি বঞ্চনা করছে মোদী সরকার। তাই কাশ্মীরিদের সশস্ত্র জেহাদ ছাড়া অন্য কোনও রাস্তা খোলা নেই বলে দাবি হিজবুল নেতা সালাউদ্দিনের। এমনকী কাশ্মীরিরা তাদের শেষ রক্তবিন্তু পর্যন্ত লড়াই করতে
প্রস্তুত বলে আরও একবার উস্কানিমূলক মন্তব্যটি করে এই জঙ্গি নেতা। তার আরও দাবি, কাশ্মীর বিচ্ছিন্নতাবাদীদের যে আন্দোলন চলছে, তার সমর্থন দিতে দায়বদ্ধ পাকিস্তান।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code