ভারতীয়দের হাতে আটক সুনামগঞ্জের ৩ জনকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫

ভারতীয়দের হাতে আটক সুনামগঞ্জের ৩ জনকে ফেরত দিয়েছে বিএসএফ

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
বিজিবি’র সুনামগঞ্জ সীমান্ত অতিক্রমের পর ভারতীয় নাগরিকদের হাতে তিন বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন।

 

Manual3 Ad Code

আটককৃতরা হলেন- সুনামগহ্জের ছাতক উপজেলার পূর্ব রামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে সাগর মিয়া, নারায়নগঞ্জ জেলার কেরানীগঞ্জ উপজেলার আজমল মিয়ার ছেলে যুবরাজ, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আঙ্গিয়াদী গ্রামের জিহাদুল ইসলাম জুনাইদ।

Manual4 Ad Code

ভারতীয়দের হাতে আটক সুনামগঞ্জের ৩ জনকে ফেরত দিয়েছে বিএসএফ

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপারে ভারতের মেঘালয় ষ্টেইটের বাংলাদেশ-ভারত সীমান্তের ১২০৪ এর ওয়ান এস এলাকা অতিক্রম করে ভারতের প্রায় তিন কিলোমিটার অভ্যন্তরে লালগাঁও নামক পাহাড়ি বস্তিতে প্রবেশ করলে সেখানকার ভারতীয় নাগরিকরা ওই তিন বাংলাদেশিকে আটক করে।

 

শুক্রবার (১৪ নভেম্বর) সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়গড়, মনাইপাড়, সাহিদাবাদ সীমান্ত গ্রামের একাধিক ব্যক্তি ওই তথ্য নিশ্চিত করেন।

Manual3 Ad Code

 

সীমান্ত গ্রামের বাসিন্দারা আরও জানান, সুনামগঞ্জের ছাতকের স্থানীয় বাসিন্দা সাগরের সহযোগিতায় তাহিরপুর সীমান্ত পথ ব্যবহার করে সাগরসহ যুবরাজ, জিহাদুল ইসলাম জুনাইদ বৃহস্পতিবার দুপুরে ভারতে প্রবেশের পরপরই মেঘালয় ষ্টেইটের লালগাঁও পাহাড়ি বস্তির নাগরিকরা ওই তিন বাংলাদেশি আটক করে।

 

এরপর ভারতের ১৯৩-শিলং বিএসএফের ঘোমাঘাট কোম্পানী হোডকোয়ার্টারের বিএসএফ সদস্যদের হাতে তিন বাংলাদেশি নাগরিককে সোপর্দ করা হয়।

 

২৮-বিজিবি সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি সুবেদার মোস্তফা কামাল জানান, শুক্রবার বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তে পতাকা বৈঠকের পর বিএসফ আটক তিন বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করলে রাতেই তাদেরকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়।

 

(সুরমামেইল/এইচএসএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code