ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি দেশের স্বাধীনতার জন্যে হুমকি : রিজভী

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৭

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি দেশের স্বাধীনতার জন্যে হুমকি : রিজভী

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আগামী এপ্রিলে প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা হলে তা দেশের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

Manual3 Ad Code

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এ কথা বলেন তিনি। এ ধরণের প্রস্তাবনা রাষ্ট্রবিরোধী উল্লেখ করে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান রিজভি।

Manual4 Ad Code

এ সময়  রিজভি বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের প্রতিরক্ষা স্বার্থ যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে সত্যিকার অর্থে আমরা আমাদের স্বাধীনতা হারাবো। তাই আমাদের এখন সতর্ক হতে হবে। রাষ্ট্র বিরোধী প্রতিরক্ষা চুক্তি হলে এদেশের জনগণ মানবে না।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code