ভারতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জন নিহত

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৮

ভারতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জন নিহত

Manual3 Ad Code

ভারতের হিমাচল প্রদেশে মান্ডি শহরের জনাকীর্ণ নের চক এলাকার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছে।

Manual1 Ad Code

সোমবার (২৩ জুলাই) সকালের এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এনটিভি।

এ সময় ওই ভবনে বহু মানুষ আটকা পড়েছিল। পরে উদ্ধারকর্মীরা তাদের নিরাপদে বাইরে বের করে নিয়ে আসে। এ ঘটনায় একই পরিবারের পাঁচজন মারা গেছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ওই অগ্নিকাণ্ড ঘটে বলে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে।

Manual2 Ad Code

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর তিনটি গাড়ি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট রুগভেদ ঠাকুর। তিনি এ ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্তেরও নির্দেশ দিয়েছেন। সূত্র : এনডিটিভি

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code