ভারতে আরও ১১৪১ প্রাণ কাড়ল করোনা, নতুন শনাক্ত ৮৬০৫২

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

ভারতে আরও ১১৪১ প্রাণ কাড়ল করোনা, নতুন শনাক্ত  ৮৬০৫২

Manual3 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

 

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৫২ জন। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ১৮ হাজার ৫৭০ জন।

 

এই সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ১৪১ জনের। এ নিয়ে মোট ৯২ হাজার ২৯০ জনের প্রাণহানি হয়েছে করোনায়।

 

Manual6 Ad Code

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১ হাজার ১৭৭ জন এবং মোট সুস্থ ৪৭ লাখ ৬ হাজার ১৬৪।

 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৫২ জন। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৪ হাজার ২৭৩ ও ৬৬ হাজার ৩৩৮।

 

গত দেড় মাস ধরেই এ দুটি দেশের তুলনায় ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেক বেশি।

 

ভারতে করোনা আক্রান্ত ৫৮ লাখ ছাড়িয়েছে। বিশ্বের আক্রান্তের তালিকায় প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৬৯ লাখ ৭৭ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪৬ লক্ষ ৫৭ হাজার।

 

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছেন এক হাজার ১৪১ জন। এ নিয়ে মোট ৯২ হাজার ২৯০ জনের প্রাণহানি হয়েছে।

 

Manual7 Ad Code

এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছেন ৩৪ হাজার ৩৪৫ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত্যু ৯ হাজার ছাড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা ৮ হাজার ৩৩১।

 

অন্ধ্রপ্রদেশে করোনা প্রাণ কেড়েছে ৫ হাজার ৫৫৮ জনের। উত্তরপ্রদেশ ও দিল্লিতে মোট মৃত্যু পাঁচ হাজার ছাড়িয়ে বাড়ছে।

 

পশ্চিমবঙ্গ (৪,৬০৬), গুজরাট (৩,৩৮১), পাঞ্জাব (৩,০৬৬) ও মধ্যপ্রদেশ (২,১২২) মৃত্যু তালিকায় ওপরের দিকে রয়েছে।

 

Manual8 Ad Code

রাজস্থান, হরিয়ানা, তেলেঙ্গানা ও জম্মু ও কাশ্মীরের মোট মৃত্যুও এক হাজার ছাড়িয়ে গেছে। এর পর তালিকায় রয়েছে বিহার, উড়িষ্যা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, আসাম, কেরালা, উত্তরাখণ্ড, পুদুচেরী, গোয়া, ত্রিপুরার মতো রাজ্যগুলো।

 

সূত্র: এনডিটিভি

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code