ভারতে একদিনে ১ লাখ ৮০ হাজার আক্রান্ত

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২

ভারতে একদিনে ১ লাখ ৮০ হাজার আক্রান্ত

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে ঝড়ের গতিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে গত ২৪ ঘণ্টায় প্রতিবেশী দেশটিতে ১ লাখ ৮০ হাজার ৪৩৮ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

সোমবার (১০ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

 

Manual7 Ad Code

এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৪২ জন। এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৯৩৬ জন।

 

Manual2 Ad Code

মৃত্যু সংখ্যায় যুক্তরাষ্ট্র (৮ লাখ ৫৯ হাজার) ও ব্রাজিলের (৬ লাখ ২০ হাজার) পরই ভারতের অবস্থান। সোমবার দুপুরে রাজ্যগুলির সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করার কথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের। কেন্দ্রের পক্ষ থেকে ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের। ফলে ওই বৈঠকে নতুন কোনও সিদ্ধান্ত হয় কি-না সবার নজর থাকবে সেদিকে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code