ভারতে করোনায় আরও ৫৭৮ প্রাণহানি, শনাক্ত ৫০ হাজার

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

ভারতে করোনায় আরও ৫৭৮ প্রাণহানি, শনাক্ত ৫০ হাজার

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ১২৯ জন। এ সময়ের মধ্যে ৫৭৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

 

এ নিয়ে দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৮ লাখ ৬৪ হাজার ৮১১ এবং মৃত্যু ১ লাখ ১৮ হাজার ৫৩৪।

 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭৭ জন সুস্থসহ ৭০ লাখ ৭৮ হাজার ১২৩ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।

 

রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভি।

 

গত ২৪ ঘণ্টায় ভারতজুড়ে কোভিড টেস্ট হয়েছে ১১ লাখ ৪০ হাজার ৯০৫ জনের।

Manual8 Ad Code

 

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের তালিকায় শুরু থেকে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৫ হাজার ৩১৭।

সব মিলিয়ে ট্রাম্পের দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ লাখ ৭৬ হাজার ৬৯-এ।

Manual2 Ad Code

 

অন্যদিকে ভারতের পরই ওই তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের মোট আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৮০ হাজার ৬৩৫। দৈনিক সংক্রমণ হয়েছে ২৬ হাজার ৯৭৯ জন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code