ভারতে গরু বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেল ৩ বান্ধবীর

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

ভারতে গরু বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেল ৩ বান্ধবীর

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual2 Ad Code

 

ভারতের মধ্যপ্রদেশে গাড়ি উল্টে তিন নারী নিহত ও একজন আহত হয়েছেন।

 

শনিবার রাজ্যের গুনা জেলার আগ্রা-মুম্বাই মহাসড়কের বিনাগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

মহাসড়কে বিপথগামী একটি গরুকে বাঁচাতে গিয়ে হতাহতের এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

 

নিহতরা হলেন- সন্তোষ কুমারী (৪৮), গায়ত্রী সিং (৪২) এবং পুনম ভারতী (৪০)।

 

আহত বিন্দু শর্মাকে (৪০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, হতাহতরা সবাই বান্ধবী। তারা দিল্লি থেকে গাড়িতে করে বিখ্যাত ওংকারেশ্বর মন্দির দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

আহত বিন্দু শর্মা গাড়ি চালাচ্ছিলেন। রাস্তায় হঠাৎ গরু দেখে তিনি ভড়কে যান। গরুকে বাঁচাতে গিয়ে তিনি ব্রেক করলে গাড়িটি উল্টে যায়।

 

এসময় সন্তোষ কুমারী ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় পুনমের। আর গায়ত্রী মারা যান হাসপাতালে।

 

Manual5 Ad Code

আহত বিন্দু পুলিশকে জানিয়েছেন, রাস্তায় হঠাৎ একটা গরু চলে আসায় তিনি ব্রেক করেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উল্টে যায় তাদের গাড়ি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code