ভারতে জরুরি ব্যবহারে অক্সফোর্ডের টিকার অনুমোদন

প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

ভারতে জরুরি ব্যবহারে অক্সফোর্ডের টিকার অনুমোদন

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা শর্তসাপেক্ষে অনুমোদনের জন্য সরকারি বিশেষজ্ঞ প্যানেল ছাড়পত্র দিয়েছে।

 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিডিএসসিওর ছাড়পত্র পাওয়ায় এখন বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য ভারতের নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেলের দফতরে (ডিসিজিআই) পাঠানো হবে।

 

কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে ছাড়পত্র পেলে এ মাস থেকেই ভারতে করোনা টিকা দেয়ার কাজ শুরু করতে চায় কেন্দ্র।

 

Manual7 Ad Code

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকার তিন কোটি ডোজ কিনতে ইতোমধ্যে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় তৈরি কোভিশিল্ড ভারতে তৈরি করছে সেরাম ইনস্টিটিউট। ভারত বায়োটেক আইসিএমআরেরর সঙ্গে যৌথভাবে তৈরি করছে কোভ্যাক্সিন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code