ভারতে বন্যায় ৪০ জনের মৃত্যু

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬

ভারতে বন্যায় ৪০ জনের মৃত্যু

Manual1 Ad Code

download (1)

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র মধ্যপ্রদেশেই বন্যাজনিত বিভিন্ন ঘটনায় কমপক্ষে ১৭ জন মারা গেছে। এছাড়া বন্যার পানিতে ডুবে, বিদ্যুৎপৃষ্ট হয়ে এবং ঘরবাড়ি ধসে বিহারে ১৪ জন এবং উত্তর প্রদেশে আরো নয়জনের মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

বিহারের ১২টি জেলা বন্যাকবলিত হয়েছে। বিহারের পূর্বাঞ্চলীয় প্রদেশের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় প্রায় ১৫ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

Manual2 Ad Code

দেশটিতে সাধারণ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাসে বৃষ্টিপাত ও বন্যা দেখা যায়।

তবে এ বছরের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ বছর ভারতের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

বিহারে কমপক্ষে ছয়টি নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। বন্যাকবলিত এলাকার কয়েক হাজার মানুষ ৮০টির বেশি ত্রান শিবিরে আশ্রয় নিয়েছে।

পাটনা শহরের এক বাসিন্দা ভয়াবহ বন্যা পরিস্থিতি সম্পর্কে বলেন, আমরা অনেক সমস্যার মধ্যে পড়েছি। এখানে কোনো খাবার বা পানি নেই। চলাচলের জন্য কোনো নৌকাও নেই। আমরা জানি না কি করব।

উত্তর প্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশের প্রায় ২০টি জেলার নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Manual5 Ad Code

বিহারে অন্তত ছয়টি নদী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই রাজ্যের ৮০টি ত্রাণশিবিরে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

উত্তর প্রদেশে গঙ্গার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিচু এলাকায় বসবাসকারী লোকজন এলাকা ছেড়ে উঁচু এলাকায় চলে যাচ্ছেন। কিন্তু সেখানেও খাবার পানির সংকট দেখা দিচ্ছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code