ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ১০

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ১০

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের মহারাষ্ট্র রাজ্যে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন নিহত ও আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

Manual2 Ad Code

 

শুক্রবার (১৩ জানুয়ারি) মহারাষ্ট্রের নাসিক জেলায় এ ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

 

কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে সাতজন নারী, দু’জন শিশু ও একজন পুরুষ রয়েছেন। তবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

 

Manual3 Ad Code

এদিকে, নিহতদের পরিবার প্রতি পাঁচ লাখ রুপি আর্থিক সাহায্য ও আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ বহনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শিন্ডের। সূত্র: এনডিটিভি।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/ডি-কেএইচ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code