ভারতে ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯২, নিখোঁজ শতধিক

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২১

ভারতে ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯২, নিখোঁজ শতধিক

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারী বর্ষণ ও ভূমিধসে ভারতের মহারাষ্ট্রে মৃত্যু বেড়ে ১৯২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক। আগামী তিন দিন এ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে অবস্থার অবনতি হতে পারে।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

দেশটির আবহাওয়া অধিদফতরের বরাতে মঙ্গলবার (২৭ জুলাই) দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, কোঙ্কন ও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশ কয়েক দিন ধরে ভারী বর্ষণের কাছে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।

Manual8 Ad Code

 

গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে। তাতে মুম্বাইসহ একাধিক এলাকা পানির নিচে। গত ৪০ বছরে জুলাই মাসে এই পরিমাণ বৃষ্টি মহারাষ্ট্রে হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

সরকারি তথ্যানুযায়ী, ৯ জেলার ৮৯০ গ্রাম বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকা থেকে প্রায় ২ লাখ ২৯ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে এবং এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। সোমবার পর্যন্ত রায়গড়ে সবচেয়ে বেশি ৭১ জনের মৃত্যু হয়েছে। সাঁতরায় ৪১ জন, রত্নগিরিতে ২১ জন, থানে ১২ জন, কোলাপুরে ৭ জন, মুম্বাইয়ে ৪ জন এবং সিন্ধুদুর্গ-পুনে-ওয়ারদা-আকোলা জেলায় ২ জন করে মারা গেছেন।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code