সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : ভারতজুড়ে শতাধিক চুরির ঘটনায় জড়িত অপরাধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
বুধবার (০৭ এপ্রিল) পুলিশ জানায়, এই চার সদস্য বাংলাদেশি নাগরিক এবং কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে বসবাস শুরু করে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এখবর জানিয়েছে।
দিল্লি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলো রফিক লস্কর (৩৩), মোহাম্মদ সেলিম (২৬), আজিজুল রহমান (২৫) এবং মোহাম্মদ রাজ্জাক (৩৬)। সহজে অর্থ উপার্জনের জন্য গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ অপরাধ চক্রে জড়িয়ে পড়ে। তাদেরকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
পুলিশ জানায়, ফরিদাবাদ, যধপুর, আওরঙ্গবাদ, গুলবার্গা, ভাপি, বেঙ্গালুরু, পুনে ও মুম্বাইসহ ভারতের বিভিন্ন এলাকায় শতাধিক চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা।
এক পুলিশ কর্মকর্তা জানান, তারা অস্ত্র ও ঘরের তালা ভাঙার যন্ত্রপাতি সঙ্গে রাখত। চুরির সময় কেউ ঘুম থেকে জেগে উঠলে তাকে জিম্মি করত।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল, চুরি, চারটি তাজা গুলি ও তালা ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) শিবেষ সিং জানান, সোমবার গোপন খবরে জানা যায়, গ্রেফতারকৃতরা অরুন জেটলি পার্কে জড়ো হবে এবং হাউজ খাস এলাকায় চুরি করতে পারে। আমাদের দল ঘটনাস্থল থেকে চারজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
Design and developed by ওয়েব হোম বিডি