ভারতে ২৪ ঘণ্টায় সহস্রাধিক কোভিড রোগীর মৃত্যু

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

ভারতে ২৪ ঘণ্টায় সহস্রাধিক কোভিড রোগীর মৃত্যু

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৫৯ হাজার ৪৪৯ জন কোভিড রোগী মারা গেলেন।

 

Manual8 Ad Code

এই সময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ১৫১ জন। মোট আক্রান্ত ৩২ লাখ ৩৪ হাজার ৪৭৪ জন।

Manual4 Ad Code

 

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩ হাজার ১৭৩ জন। এ নিয়ে দেশটিতে মোট ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৮ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বুধবার এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।

Manual5 Ad Code

 

স্পেন, ফ্রান্স, ইতালি, ব্রিটেনের মতো দেশকে পেছনে ফেলে, মৃত্যুর হিসাবে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে ভারত।

 

এখনও পর্যন্ত ভারতের মহারাষ্ট্রে মারা গেছেন ২২ হাজার ৭৯৪ জন, তামিলনাড়ুতে ৬ হাজার ৭২১, রাজধানী নয়াদিল্লিতে ৪ হাজার ৩৩০, কর্নাটকে ৪ হাজার ৯৫৮, অন্ধ্রপ্রদেশে ৩ হাজার ৪৮০, উত্তরপ্রদেশে ৩ হাজার ৫৯, গুজরাটে ২ হাজার ৯২৮, পশ্চিমবঙ্গে ২ হাজার ৯০৯ ও মধ্যপ্রদেশে ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code