ভাড়াটিয়াদের যেসব বিষয় লক্ষ্য রাখতে বললেন আইজিপি

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৭

ভাড়াটিয়াদের যেসব বিষয় লক্ষ্য রাখতে বললেন আইজিপি

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বাড়ি ভাড়া দেয়ার সময় কেবল জাতীয় পরিচয়পত্রের ফটোকপি না নিয়ে তাদের প্রতি গভীরভাবে পর্যবেক্ষণের তাগাদা দিয়েছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক। তিনি বিশেষ কিছু দিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন।

Manual7 Ad Code

শনিবার রাজধানীতে ১৩২ দেশের সংসদ সদস্যদের ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ সম্মেলনস্থল জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করে আইজিপি এ কথা বলেন।

Manual5 Ad Code

পুলিশ প্রধান বলেন, বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে আসবাবপত্র কম আনেন, বিশেষ করে টেলিভিশন থাকে না, প্রতিবেশীদের সঙ্গে মিশতেও চায় না, সারাদিন ঘরের জানলা-দরজা বন্ধ রাখে, এইসব সিম্পটম দেখলে অবশ্যই পুলিশকে জানাবেন।

আইজিপি বলেন, আমি বাড়ির মালিকদের লিখিত আদেশ দিয়েছি, কাউকে বাড়ি ভাড়া দিতে গেলে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হবেন। এবং তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর পুলিশ যে কয়েকটি সন্দেহজনক জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে তাতে দেখা গেছে জঙ্গিরা বিচ্ছিন্ন জীবন-যাপন করেছে।

Manual7 Ad Code

তারা আশেপাশের মানুষদের সঙ্গে খুব একটা মিশতেন না, বাড়িতে যাতায়াতও হতো বেশিরভাগ ক্ষেত্রেই রাতের আঁধারে। বাড়ির দরজা-জানলাও বেশিরভাগ সময়ই বন্ধ রাখার কথা জানিয়েছেন প্রতিবেশীরা। আবার কোনে আস্তানাতেই টেলিভিশন পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code