সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৬

সুনামগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

 

বুধবার (২৭ মে) সকালে উপজেলা সদর ইউনিয়নের ইছাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তি হলেন পায়েল মিয়া (২৫)। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জমি নিয়ে ইছাকপুর গ্রামের আওয়াল নূর ও সাইদুর রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে ঘোষণা দিয়ে সকাল ১০টায় দুপক্ষ টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে সাইদুরের সমর্থক পায়েল মিয়া নিহত হন।

 

এ ঘটনায় আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

এ ব্যাপারে সাইদুর রহমান বলেন, আওয়াল নূরের সঙ্গে পাল্টাপাল্টি মামলা চলছে। এর জেরে আওয়ালের লোকজন আমাদের বাড়িতে এসে হঠাৎ অতর্কিত হামলা চালায়। হামলায় আমাদের একজন নিহত হয়েছেন। আরেকজনের অবস্থা মুমূর্ষু।

 

Manual7 Ad Code

আওয়াল নূর বলেন, সাইদুরের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নদীর পাড়ে মহড়া দিচ্ছিল। আমরা কোনো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে যাইনি। তারা নিজেরাই মেরে আমাদের উপর দোষ চাপাচ্ছে।

Manual5 Ad Code

 

তিনি বলেন, ২০০৪ সালেও তারা মার্ডার করে আমাদের উপর দোষ চাপিয়েছে। এবারও আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

 

শাল্লা থানার ওসি রোকিবুজ্জামান বলেন, সংঘর্ষ চলাকালীন পুলিশে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

(সুরমামেইল/এসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code