সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৬

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

Manual7 Ad Code

মেইল ডেস্ক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় স্থল মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

রোববার (২৪ মে) বিকেল ৩টার দিকে ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি গ্রামের বাইশফাঁড়ি বিওপি লাগোয়া ৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত তিনজনই স্থানীয় ভালুকিয়া পাড়ার বাসিন্দা। তারা হলেন- সুনইয়ং চাকমার ছেলে লেঠাইয়া (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংক্যামং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংক্যা অং (৪০)।

 

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজারের রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এদিকে, ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code