ভিয়েতনামে পুলিশ হত্যার ঘটনায় ২ ভাইয়ের ফাঁসি

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

ভিয়েতনামে পুলিশ হত্যার ঘটনায় ২ ভাইয়ের ফাঁসি

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual6 Ad Code

 

চলতি বছরের জানুয়ারিতে ভিয়েতনামে তিন পুলিশ হত্যার ঘটনায় দুই ভাইকে ফাঁসির আদেশ দিয়েছে রাজধানী হ্যানয়ের একটি আদালত।

 

ফাঁসির দণ্ড পাওয়া আসামিরা হলেন- লে ডিন কং ও তার ছোট ভাই লে ডিন চাক।

Manual1 Ad Code

 

ভূমি বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ওই ঘটনায় তাদের দুজনের ভূমিকা ছিল আদালতের রায়ে বলা হয়েছে।

 

বিচারে আরও ২৭ ব্যক্তিকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড থেকে শুরু করে ১৫ মাসের প্রবেশন দেয়া হয়েছে। প্রবেশনের সময় তারা কারাগারের বাইরে থাকলেও পর্যবেক্ষণে রাখা হবে, প্রবেশনের শর্ত ভাঙলে তাদের কারাগারে পাঠানো হবে।

Manual5 Ad Code

 

আদালতের রায়ে বলা হয়েছে, লে ডিন কং ও তার ছোট ভাই লে ডিন চাক পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন।

 

তবে ওই দুই ভাইয়ের বাবা, ৮৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তা লে ডিন কিন পুলিশের গুলিতে মারা যান।

Manual3 Ad Code

 

বিবিসি জানিয়েছে, রাজধানী থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সামরিক বাহিনীর একটি বিমান ক্ষেত্রের পাশে জমি অধিগ্রহণ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে গ্রামবাসীদের বিরোধ শুরু হয়। অধিগ্রহণ করা ওই জমি ঘিরে দেয়াল তোলার সময় গ্রামবাসীরা বাধা দেয়, কিন্তু কর্তৃপক্ষ নির্মাণকাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

একপর্যায়ে ৯ জানুয়ারি ভোরে প্রায় তিন হাজার পুলিশ কর্মকর্তা ডং তাম গ্রামে প্রবেশ করে অভিযান শুরু করার পর গ্রামবাসীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

 

এই অভিযান ও পরবর্তী ঘটনাবলীতে স্থানীয় একজন জনপ্রিয় নেতার মৃত্যুকে ঘিরে ভিয়েতনামজুড়ে ব্যাপক বিতর্ক দেখা দেয়।

 

ভিয়েতনামে জমি নিয়ে বিরোধ সাধারণ ঘটনা হলেও এ ধরনের সংঘর্ষের ঘটনা বিরল বলে উল্লেখ করেছে বিবিসি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code