ভীমরুলের কামড়ে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৬

ভীমরুলের কামড়ে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

Manual1 Ad Code

download (1)

সুরমা মেইল ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভীমরুলের কামড়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও এ সময় আহত হয়েছেন ওই শিশুদের মা ও দাদি।

Manual3 Ad Code

নিহত শিশুরা হলো- মীম (৮ মাস), ফারজানা (০৩), হাফিজা ০৫)। তারা উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের আরাজি লসকরা গ্রামের মো. ইসলামের সন্তান।

Manual6 Ad Code

গতকাল শনিবার রাতে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু ও পরে আজ রোববার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো এক শিশুর মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্তার সাংবাদিকদের জানান- গতকাল শনিবার বিকালে উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের আরাজি লসকরা গ্রামে বাশঁঝাড়ের পাশে শিশুরা খেলা করছিল। এ সময় ঝড়ো বাতাস উঠলে বাঁশঝাড়ের পশে থাকা ভীমরুলের চাক ভেঙে তাদের উপর পড়ে। এতে ভীমরুল ওই দুই শিশু ওপর আক্রমণ করে। বিষয়টি দেখে দাদি রহিমা খাতুন মা তানজিনা বেগম আরেক শিশুকে কোলে নিয়ে তাদের বাঁচাতে আসলে শিশুসহ তারাও ভীমরুলের কবলে পড়ে। এতে একই পরিবারের পাঁচজন আহত হয়। তারা প্রথমে বাসায় প্রাথমিক চিকিৎসা নেয়। পরে অবস্থা গুরুতর হলে রাতে তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।

Manual1 Ad Code

ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসক ড. শাহনেওয়াজ বলেন, রাতে ভীমরুলের কামড়ে আহত শিশুসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। পরে মা-দাদি ও অন্য শিশুকে রংপুর মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Manual7 Ad Code

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) সূত্র জানায়,  রামেকে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্য দুইজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code