ভেসে আসা ১০ মরদেহ শনাক্তে করা হবে ডিএনএ পরীক্ষা

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৩

ভেসে আসা ১০ মরদেহ শনাক্তে করা হবে ডিএনএ পরীক্ষা

Manual7 Ad Code

সুরমামেইল ডেস্ক :
কক্সবাজারের নাজিরারটেক এলাকায় ভাসমান ট্রলার থেকে উদ্ধার হওয়া ১০ জনের মরদেহের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। মরদেহগুলো পচে যাওয়ায় শনাক্ত করতে পারছেন না নিখোঁজদের স্বজনরা।

Manual2 Ad Code

নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে একটি ট্রলার ভেসে আসার পর মরদেহ দেখে পুলিশকে জানায় স্থানীয় জেলেরা। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

এদিকে ধারণা করা হচ্ছে, এসব মরদেহ গত ৭ এপ্রিল সাগরে গিয়ে নিখোঁজ হওয়া ১৪ জেলের ১০ জনের হতে পারে।

কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, মরদেহগুলো যেহেতু একদম পচে গেছে, সে কারণে শনাক্ত করা যায়নি। তবে আমরা ডিএনএ সংরক্ষণ করছি। তা পরীক্ষা করে মরদেহ শনাক্ত করা হবে।

এর আগে, কক্সবাজারের বঙ্গোপসাগরে নাজিরারটেক পয়েন্টে একটি ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। মরদেহগুলো পচেগলে বিকৃত হয়ে গেছে। সাগরে অন্তত ১৫ থেকে ২০ দিন আগে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, জেলেরা একটি ট্রলার ভেসে আসার খবর জানান। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিয়ে গিয়ে ট্রলারটির বরফ রাখার বাক্স থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকারিয়া জানান, ট্রলারটির মাছ সংরক্ষণের বরফের বাক্স ভেঙে হাত-পা বাঁধা মরদেহগুলো উদ্ধার করা হয়। মরদেহগুলো অর্ধগলিত ছিল।

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code