মওদুদের বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছে রাজউক

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জুন ৭, ২০১৭

মওদুদের বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছে রাজউক

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশান-২ এর বাড়ি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।

Manual2 Ad Code

বুধবার বেলা ২টার দিকে রাজউকের অঞ্চল-৫ এর পরিচালক ওয়ালিউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের নেতৃত্ব অভিযান শুরু করে বিকেল ৪টার দিকে বাড়িটির নিয়ন্ত্রণ নেয়া হয়। এর আগে বাড়িটির পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

রাজউক কর্মকর্তা ওয়ালিউর রহমান জানান, তারা এই বাড়ির মালামাল বের করে ট্রাকে করে গুলশান-২ এর  ৫১ নম্বর সড়কে অবস্থিত মওদুদ আহমেদের অপর একটি ফ্ল্যাটে পৌঁছে দিচ্ছেন। ওই সড়কের ২ নম্বর প্লটে কনকর্ড প্যানারোমা নামে যে ৬ তলা ভবনটি গড়ে উঠেছে তার  ৫ম তলাটি মওদুদ আহমেদের, মালামালগুলো সেখানেই পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এটি রাউজকের সম্পত্তি। আদালতের আদেশে রাজউক নিয়ন্ত্রণে নিয়েছে। আপাতত এটি তালাবদ্ধ করে রাখা হবে।

এদিকে, অভিযানের খবর পেয়ে সেখানে হাজির হন ব্যারিস্টার মওদুদ আহমদ। পরে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ ৩৬ বছর যে বাড়িতে আমি বসবাস করেছি, সেখানে থেকে আমাকে বেআইনিভাবে সন্ত্রাসী কায়দায় বের করে দেওয়া হলো।

তিনি বলেন, আমাকে কিছু সময়ের জন্য বাসায় ঢুকতে দেওয়া হয়েছিল। দীর্ঘ ৩৬ বছর যে বাসায় আমি বাস করেছি, যে বাসায় আমার অনেক স্মৃতি। চীনের সাবেক রাষ্ট্রপতি, ফরাসী পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিশ্বের অনেক নেতা এ বাসায় এসেছেন। এ বাসায় আমার হাজার হাজার বই রয়েছে। অনেক স্মৃতি এ বাসায় রয়েছে। সেগুলো আমি শেষবারের মতো দেখে গেলাম।

তিনি আরও অভিযোগ করেন, কোনো আইনি নোটিশ এবং কোর্টের অর্ডার ছাড়া এ অভিযান চালানো হয়েছে। তারা কিছুই দেখাতে পারে নাই। গায়ের জোরে সন্ত্রাসী কায়দায় আমাকে বের করে দেওয়া হলো।

Manual4 Ad Code

গত ৪ জুন ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ির মালিকানা বিষয়ে করা রিভিউ খারিজ করে দেয় আপিল বিভাগ। গত বছর ২ আগস্ট মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের নামে ওই বাড়ির নামজারির নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজউকের আপিল গ্রহণ করে আপিল বিভাগ। গত ৩০ আগস্ট এ মামলার ৮০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সেই রায়ের বিরুদ্ধে পরে রিভিউ করেন মওদুদ।

Manual4 Ad Code

২০১৩ সালের ১৭ ডিসেম্বর বাড়িটি নিয়ে দুদকের উপপরিচালক হারুনুর রশীদ রাজধানীর গুলশান থানায় মওদুদ আহমদ ও তাঁর ভাই মনজুর আহমদের বিরুদ্ধে মামলা করেন। ২০১৪ সালের ১৪ জুন এ মামলায় অভিযোগ আমলে নেয় বিচারিক আদালত। এর বিরুদ্ধে তাঁদের আবেদন গত বছরের ২৩ জুন খারিজ করে দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ করেন মওদুদ আহমদ। এ আবেদনের শুনানি শেষ হওয়ার পর রায়ের জন্য অপেক্ষমান রাখে আপিল বিভাগ। মঙ্গলবার দুটি বিষয়ে রায় দেয় আপিল বিভাগ।

দুদকের করা মামলার অভিযোগে বলা হয়, বাড়িটির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির (রাজউক) কাছ থেকে এক বিঘা ১৩ কাঠার এ বাড়ির মালিকানা পান এহসান। ১৯৬৫ সালে বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের পাশাপাশি তাঁর স্ত্রী অস্ট্রীয় নাগরিক ইনজে মারিয়া প্লাজের নামও অন্তর্ভুক্ত হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code