মধ্যবিত্তরা গরিব হয়ে যাচ্ছে : ফয়সাল চৌধুরী

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৩

মধ্যবিত্তরা গরিব হয়ে যাচ্ছে : ফয়সাল চৌধুরী

Manual5 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি :
দেশে গণতন্ত্র নেই, জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বেড়েছে, মধ্যবিত্তরা গরিব হয়ে যাচ্ছে। তাই এই ফ্যাসিস্ট সরকারকে জনগণের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন করা হবে বলে মন্তব্য করেছেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সাবেক ধানের শীষের প্রার্থী ফয়সাল আহমদ চৌধুরী।

 

বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু মিয়ার সভাপতিত্বে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

তিনি বলেন, জনগণ যেভাবে জেগে উঠছে আমরা বিশ্বাস করি এ সরকারের পতন অবশ্যই হবে। আমাদের নেতা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রেখেছে; তাকে মুক্তি দিতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায় ভাবে সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। পাশাপাশি জাতীয়তাবাদী সকল নেতাকর্মীর বিরুদ্ধে যেসব মামলা দিয়েছে তা প্রত্যাহার করতে হবে।

 

Manual6 Ad Code

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদের যৌথ সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহসভাপতি মাহবুবুর রহমান ফয়ছল, আশফাক আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এ রিপন, যুবদলের যুগ্ন আহবায়ক শাহাজান আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

 

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, কবির আহমদ, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালমান আহমদ, আব্দুল কাদির, নজরুল ইসলাম, খন্দকার মাহতাব,বদরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

(সুরমামেইল/জিএফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code