মমতাকে এরশাদের শাড়ি উপহার

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

মমতাকে এরশাদের শাড়ি উপহার

Manual8 Ad Code

00_129931সুরমা মেইল নিউজ : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল বিজয়ে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শুভেচ্ছা উপহার হিসেবে তিনি মমতাকে শাড়ি ও নিজের লেখা কবিতার বই পাঠিয়েছেন। দু’একদিনের মধ্যে তার পাঠানো এই উপহার মমতার কাছে পৌঁছে দেবেন এরশাদের ভাইপো আহসান হাবিব।

সম্প্রতি এরশাদের ভাইপো বাংলাদেশে আসেন। সেখানেই এরশাদ এই সব শুভেচ্ছা বার্তা ও উপহার ভাইপোর হাতে তুলে দিয়েছেন। ভাইপো সেগুলো কুচবিহারের দুই বিজয়ীর কাছে ইতিমধ্যেই পৌঁছে দিয়েছেন। এবার কলকাতায় এসে তা মমতার হাতে পৌঁছে দেবেন বলে জানিযেছেন আহসান হাবিব।

Manual4 Ad Code

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদের সঙ্গে মমতার সুসম্পর্ক রয়েছে। ঢাকা সফরে এসে মমতা এরশাদের সঙ্গে দেখাও করেছিলেন। আর গত বছর কুচবিহারের দিনহাটায় জন্মভূমিতে কয়েকদিন কাটিয়ে গিয়েছিলেন এরশাদ। সেই সময় তিনি মমতার কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন।

এরশাদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং তার বাল্যবন্ধু প্রয়াত কমল গুহর ছেলে উদয়ন গুহর বিজয়েও শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছেন।

Manual1 Ad Code

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিজয় ঘোষণার দিনেই মমতাকে শুভেচ্ছা জানিয়েছেন। পরে শপথের ঠিক আগের দিন মমতাকে ২০ কেজি পদ্মার ইলিশ পাঠিয়েছেন শেখ হাসিনা।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code