সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১
সুরমা মেইল ডেস্ক : সিলেট মহানগর আওয়ামী লীগকে আরো বেশি শক্তিশালী ও সুসংগঠিত করতে ৯টি সাংগঠনিক উপকমিটি গঠন করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সাধারণ সভায় শনিবার (০৬ নভেম্বর) এই উপকমিটি গঠন করা হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের পরিচালনায় সভায় বিভিন্ন সাংগঠনিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।
শনিবার সকাল ১১টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি কনফারেন্স হলরুমে সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
৯টি সাংগঠনিক উপকমিটিকে ২৭টি ওয়ার্ডের মধ্যে প্রত্যেক উপকমিটিকে ৩টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়। তাছাড়া প্রচার, দপ্তর, তথ্য ও অর্থ সেল নামে চারটি সেল গঠন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে উপকমিটি ও সেলের নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।
উপকমিটি ও সেলের সমন্বয়কারী ও নির্দেশক হিসেবে কাজ করবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
Design and developed by ওয়েব হোম বিডি