মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৮

মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব গ্রেপ্তার

Manual4 Ad Code

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করেছে পুলিশ। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও র‍্যাবের একাধিক সূত্র এই আটকের বিষয় অস্বীকার করেছে।

Manual5 Ad Code

রাজধানীর মালিবাগ থেকে আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে সোহেলকে আটক করা হয় বলে বিএনপির একাধিক সূত্রের দাবি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করতে সিলেট যান। চেয়ারপারসনের সফরসঙ্গীদের সঙ্গে হাবিব-উন-নবী খান সোহেল ছিলেন।

সোহেল মালিবাগের একটি বাসায় ছিলেন। সেখান থেকে তাকে ভোররাত সাড়ে ৪টার দিকে আটক করা হয় বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমাকে ভোরে হাবিব-উন-নবীর পরিবার থেকে জানানো হয়েছে যে তাকে আটক করা হয়েছে।’

Manual4 Ad Code

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন, ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ সোহেলকে গ্রেফতারের কথা স্বীকার করেননি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code