সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৭
সিলেট :: জেলা মহানগর বিএনপি’র সদস্য ও সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদল এর অর্থ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ বাদল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। জসিম উদ্দিন আহমেদ বাদল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘মনেপ্রাণে বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণ এর অনুসারী সিলেট মহানগর বিএনপি’র সদস্য ও জেলা জাতীয়তাবাদী যুবদল এর অর্থ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ বাদল এর মৃত্যুতে আমি তার পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়স্বজনদের ন্যায় গভীরভাবে শোকাহত হয়েছি। মরহুম বাদল একজন বলিষ্ঠ সংগঠক হিসেবে সিলেট মহানগর বিএনপি ও সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদলকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করতে নিরলসভাবে কাজ করে গেছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকার জন্য সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তাকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত নসীব করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম জসিম উদ্দিন আহমেদ বাদল এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকে ¤্রয়িমান পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Design and developed by ওয়েব হোম বিডি