সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯
জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী রাজিয়া আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বংশাল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
রাজিয়া আলিমের মেয়ে অ্যাডভোকেট রাশেদা আলীম ঐশির বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
দিদার বলেন, ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলীমকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। বুধবার বেলা আড়াইটার দিকে তার পুরান ঢাকার নয়াবাজারস্থ বাগডাসা লেনের বাসা থেকে মহিলা দলের এ নেত্রীকে গ্রেফতার করা হয়। তার মেয়ে অ্যাডভোকেট রাশেদা আলীম ঐশি বিষয়টি জানিয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি