মাইজগাঁওয়ে ইঞ্জিনের বাফার রিং ছিড়ে আটকা পড়েছে পারাবত

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৮

মাইজগাঁওয়ে ইঞ্জিনের বাফার রিং ছিড়ে আটকা পড়েছে পারাবত

Manual7 Ad Code

সিলেট-আখাউড়া রেল লাইনের কুলাউড়ার মাইজগাঁও স্টেশনে ইঞ্জিনের বাফার রিং ছিড়ে আটকা পড়েছে ঢাকা গামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেন।

Manual2 Ad Code

বুধবার (৭ মার্চ) বিকেল পৌনে চারটায় দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট-আখাউড়া রেল সেকশনের ঢাকা গামী পারাবত ট্রেনটি বিকেল ৩টা ৪০ মিনিটে মাইজগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছায়। পরে পৌনে চারটায় ছেড়ে যাওয়ার সময় ট্রেনের বাগি ও ইঞ্জিনের সংযুক্তস্থলের বাফার রিং ভেঙ্গে গেলে বগির সাথে ইঞ্জিন বিছিন্ন হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ ঘন্টা ধরে আটকা পড়ে আছে ট্রেনটি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Manual7 Ad Code

মাইজগাঁও রেলওয়ে স্টেশন মাষ্টার হরিপদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

কুলাউড়া লোকশেডের সিনিয়র সহ-কারী ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র দাস বলেন, ইঞ্জিনের এক পাশের বাফার রিং ভেঙ্গে গেছে এবং অন্য পাশেরটি ঠিক থাকায় কুলাউড়ায় এনে ঘুরিয়ে মাইজগাঁও পাঠনো হয়েছে।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ১২ নভেমম্বর (২০১৭) রোববার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে সিলেট ও মোগলাবাজার রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে প্রায় তিন কিলোমিটার দূর চলে যায়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code