মাওবাদী হামলায় নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য নিহত

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১

মাওবাদী হামলায় নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য নিহত

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের চালানো হামলায় এখন পর্যন্ত অন্তত ২২ নিরাপত্তা সদস্য নিহত হয়েছে। এছাড়া আরো বেশ কয়েকজন নিরাপত্তা সদস্য এখনো নিখোঁজ রয়েছেন।

 

রোববার (০৪ এপ্রিল) সকালে ছত্তিশগড়ের পুলিশ কর্মকর্তা অশোক জুনেজা বলেন, মাওবাদী-বিরোধী অভিযানে নিরাপত্তা সদস্যদের মৃত্যুর সংখ্যা বাড়ছেই। শনিবার নতুন করে আরো পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে।

 

Manual1 Ad Code

তেররামের একটি জঙ্গলে নিখোঁজ ২১ জনকে খুঁজতে গিয়েছিল নিরাপত্তা সদস্যদের একটি টিম। বিজাপুরের পুলিশ সুপার জানিয়েছেন, এখন পর্যন্ত ২২ সেনার মৃত্যু হয়েছে। ৩০ জন হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

উল্লেখ্য, ছত্তিশগড়ে জঙ্গলের ভেতর মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। একের পর এক অভিযান চলতেই থাকে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিজাপুর ও সুকমা জেলায়। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু গুলির শব্দ থামতেই খোঁজ পাওয়া যায়নি ২১ জন জওয়ানের।

Manual7 Ad Code

 

প্রথমে জানা গেছে, গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ৫ জন জওয়ান। গোপন সূত্রে মাওবাদীদের খবর পেয়ে অভিযান চালায় সিআরপিএফের কোবরা বাহিনী, ডিআরজি এবং এসটিএফ ৷ এই ঘটনায় কেঁপে ওঠে ছত্তিশগড়ের বিজাপুর।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code