মাটির ট্রাকচাপায় প্রাণ গেলো পুলিশ সদস্যের

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

মাটির ট্রাকচাপায় প্রাণ গেলো পুলিশ সদস্যের

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা এলাকায় ইফাদ কারখানার সামনে মাটির ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আবির হাসান (২৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

Manual2 Ad Code

 

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির হাসান মানিকগঞ্জ সদর থানার ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।

 

Manual1 Ad Code

কর্মস্থল থেকে নিজ বাড়ি ধামরাইয়ে আসার পথে তার মর্মান্তিক মৃত্যু হয়। তিনি ধামরাই উপজেলার ডালিপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।

 

Manual1 Ad Code

জানা যায়, বিপরীত দিক থেকে একটি মাটির ট্রাক কালামপুর এলাকায় ডাবর কারখানার সামনে ব্রিজের রেলিংয়ের ওপর উঠিয়ে দিলে মহাসড়কের উভয় পাশে প্রায় দশ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ যানজট নিরসন করলে আবার যান চলাচল স্বাভাবিক হয়।

 

Manual2 Ad Code

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, পুলিশ সদস্য আবির হাসান মানিকগঞ্জ থেকে ধামরাইতে নিজ বাড়িতে যাওয়ার পথে গাড়ি চাপায় নিহত হয়। কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code