মাদক সম্রাট সংসদেই অাছে : এরশাদ

প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৮

মাদক সম্রাট সংসদেই অাছে : এরশাদ

Manual5 Ad Code

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মাদক নির্মূলের নামে যাদের হত্যা করা হচ্ছে তারা কারা অামরা জানি না। মাদক সম্রাটতো সংসদেই অাছে। তাদেরকে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলান।

Manual5 Ad Code

বুধবার (২৩ মে) কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস ইনিস্টিউট মিলনায়তনে দলের কেন্দ্রীয় কমিটির উদ্যােগে অায়োজিত অালোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

মুহম্মদ এরশাদ বলেন, এভাবে বিনা বিচারে মানুষ হত্যা করতে পারেন না। প্রত্যেক নাগরিকেরই সাংবিধানিকভাবে বিচার পাওয়ার অধিকার আছে। কোথাও এর নজির নেই। বিশ্ব এটা মেনে নেবে না। মাদক নিমূর্লে অাগামী সংসদ অধিবেশনই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রেখে অাইন করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

Manual4 Ad Code

ঢাকা শহরের যানজট প্রসঙ্গে তিনি বলেন, যানজটের কারণে প্রতিদিন ৫১ লাখ ঘণ্টা অপব্যয় হচ্ছে। হাজার হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছ দেশ। এ থেকে পরিত্রাণ পেতে হলে বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রাদেশিক শাসনব্যবস্থা কায়েম করতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে এগুলো বাস্তবায়ন করে ঢাকাকে যানজট মুক্ত করবো।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য বন ও পরিবেশমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, আবু হোসেন বাবলা এমপি, মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code