মাদারীপুরে মাইক্রোবাস চাপায় নিহত ২

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

মাদারীপুরে মাইক্রোবাস চাপায় নিহত ২

Manual3 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

Manual4 Ad Code

 

মাদারীপুরের শিবচর উপজেলায় মাইক্রোবাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী বেয়াই ও বেয়াইন নিহত হয়েছেন।

Manual2 Ad Code

 

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে জাজিরা উপজেলার নাওডোবা ও শিবচরের কাঁঠালবাড়ি সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মিঠু (২০) উপজেলার কুতুবপুর ইউনিয়নের করিম হাওলাদারের কান্দি গ্রামের আয়নাল মাদবরের ছেলে ও নূপুর (১৮) একই এলাকার সোবহান হাওলাদারের মেয়ে। তারা সম্পর্কে বেয়াই ও বেয়াইন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকালে নূপুরকে চিকিৎসক দেখাতে তার বাবা সোবহান হাওলাদার পার্শ্ববর্তী মুন্সীর বাজারে যান। পরে সেখান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল আরোহী তাদের আত্মীয় মিঠুর সঙ্গে দেখা হয়। তিনি নূপুরকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে না গিয়ে ঘুরতে যাওয়ার উদ্দেশে পদ্মা সেতুর টোল প্লাজার দিকে রওনা হন।

 

পরে ঢাকা-খুলনা মহাসড়কে জাজিরা উপজেলার নাওডোবা ও শিবচরের কাঁঠালবাড়ি সীমানা এলাকায় ওই মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেয়াই মিঠুর মৃত্যু হয়।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

পরে এলাকাবাসী নূপুরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পাচ্চর রয়েল হাসপাতালে নেয়। অবস্থার গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে নেয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে নূপুরের মৃত্যু হয়।

 

এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার ওসি ওহিদুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code