মাধবপুরে আম পাড়াকে কেন্দ্র করে শিশুকে কুপিয়ে খুন

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, মে ২১, ২০১৮

মাধবপুরে আম পাড়াকে কেন্দ্র করে শিশুকে কুপিয়ে খুন

Manual3 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে আম পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে বাবার ওপর হামলার প্রতিশোধ নিতে মিম আক্তার (৮) নামে এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে ঘাতক মামাতো ভাই রশিদ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, রোববার (২০ মে) সন্ধ্যায় মাধবপুর উপজেলার ছাতিয়ান গ্রামের মাসুক মিয়ার সাথে তার বোন জামাই লাল খার মধ্যে আম পাড়াকে কেন্দ্র করে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে লাল খার লোকজন মাসুক মিয়াকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ব্রহ্মনবাড়িয়া পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বিষয়টি মাসুক মিয়ার ছেলে রশিদ মিয়া জানতে পেরে রাত আড়াইটার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লাল খা’র বাড়িতে হামলা চালায়। এসময় ঘুমন্ত অবস্থায় শিশু মিমকে কপিয়ে হত্যা করে রশিদসহ তার লোকজন।

Manual4 Ad Code

এদিকে ঘটনার পরপরই ঘাতক রশিদ পালিয়ে গেছে।

সোমবার (২১ মে) সকালে মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

Manual6 Ad Code

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসম শামছুর রহমান ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এছাড়া ঘাতক রশিদকে গ্রেফতার করতে চেষ্টা করা হচ্ছে।

Manual3 Ad Code

তিনি বলেন, রশিদের বাবার উপর হামলার প্রতিশোধ নিতেই এ হত্যাকান্ড ঘটিয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code