মাধবপুরে ইউনিক বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৮

মাধবপুরে ইউনিক বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

Manual4 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে ঢাকাগামী ইউনিক বাসের ধাক্কায় ইসমাইল হোসেন (২৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন রিকশার তিনজন যাত্রী।

বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নয়াপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল উপজেলার খাটুরা গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, খড়কিবাজার থেকে নয়াপাড়াবাজারে যাত্রী নিয়ে যাচ্ছিল রিকশাটি। এ সময় মহাসড়ক পার হতে গিয়ে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৩১৮১) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইসমাইল হোসেনের মৃত্যু হয়। এ সময় তিন রিকশাযাত্রী আহত হন।

Manual3 Ad Code

এদিকে এ ঘটনার প্রতিবাদে মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ রাখে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code