মাধবপুরে দুর্বৃত্তের হামলায় গ্রাম্য মাতব্বর খুন

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৭

মাধবপুরে দুর্বৃত্তের হামলায় গ্রাম্য মাতব্বর খুন

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের শিবনগর গ্রামের হাজী জহিরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সজীব আহমেদ নামে একজনকে আটক করেছে পুলিশ।

Manual2 Ad Code

মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জহিরুল ইসলাম ওই গ্রামের সামছু মিয়ার ছেলে।

Manual5 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, চৌমুহনী ইউনিয়নের শিবনগর গ্রামের উমেদ আলীর এক বোন মধ্যপ্রাচ্য থাকেন। সেখানে তিনি কাজ করে যা উপার্জন করেন তা মায়ের কাছে পাঠান। কিন্তু উমেদ আলী সেই টাকা নিয়ে খরচ করে ফেলেন। মেয়ের কষ্টার্জিত টাকা ছেলের কাছ থেকে রক্ষা করার উপায় না পেয়ে সম্প্রতি গ্রামের জহিরুল ইসলামের কাছে ১ লাখ টাকা জমা দেন।

Manual4 Ad Code

জহিরুল ইসলাম সেই টাকা ঘরের একটি ট্রাংকে জমা রাখেন। সোমবার রাতে উমেদ আলী ও তার দুই ছেলে ওই টাকা আত্মসাতের জন্য জহিরুল ইসলাম এর বাড়ির দরজা ভেঙে প্রবেশ করেন। তারা ট্রাংকের তালা ভেঙে টাকা নেয়ার সময় জহিরুল ইসলাম তাদেরকে দেখে ফেলেন। তখন উমেদ আলী ও তার ছেলেরা জহিরুল ইসলামের মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫ টায় মৃত্যুবরণ করেন।

উমেদ আলীর ছেলে সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সকালে আটক করেছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন।

Manual8 Ad Code

তিনি আরো জানান, টাকা আত্মসাতের বিষয়টি দেখে ফেলায় জহিরুল ইসলামকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code