সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০
মাধবপুর সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার খাষ্টি নদী থেকে অজ্ঞাতনামা পুরুষ (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
শনিবার (২৫ জুলাই) সকালে স্থানীয় লোকজন খাষ্টির নদীর রুস্তমপুর এলাকায় একটি মেরদেহ দেখতে পেয়ে মাধবপুর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ও বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন ঘটনাস্থলে গিয়ে মরদেহটির অবস্থান দেখে নাসিরনগর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন।
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, মরদেহটির অবস্থান ছিল নাসিরনগর থানা এলাকায় সেজন্য নাসিরনগর থানা পুলিশকে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি