মাধবপুরে পূর্ব বিরোধের জের দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬

মাধবপুরে পূর্ব বিরোধের জের দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

Manual6 Ad Code

untitled-2

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার মাধবপুরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বাঘাসুরা গ্রামে এ ঘটনাটি ঘটে।

Manual4 Ad Code

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ২০ দিন আগে বাঘাসুরা গ্রামের হাছন আলীর পুত্র নাছির উদ্দিন ও একই এলাকার ছফিল মিয়ার পুত্র কাজল মিয়ার মধ্যে ফুটবল খেলার মাঠে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এ নিয়ে তাদের মাঝে সংঘর্ষ হয়। এ বিষয়টি শালিস বৈঠকের মাধ্যমে মিমাংসার উদ্যোগ নেন স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার বিচারের দিন তারিখ নির্ধারিত থাকলেও দুইপক্ষ কেউ উপস্থিত না হওয়ায় সালিশ অনুষ্ঠিত হয়নি। এর জের ধরে শনিবার উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।

Manual8 Ad Code

গুরুতর আহত অবস্থায় ছফিল মিয়া (৬০), সজল (২৬), সামছু (৩০), শুকুর আলী (৩৫), দুলাল (৩৫), কাজল মিয়া (৩৫), গিয়াস উদ্দিন (৪৫), জুয়েল মিয়া (১৬), জাহির মিয়া (৫০), নাসির উদ্দিন (৬০), ফরহাদ (২০), সাহাবুদ্দিন (৪০) ও হাসিনা (৪০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে মাধবপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code