মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় ইউপি সদস্য নিহত

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় ইউপি সদস্য নিহত

Manual2 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় মো. আবু তাহের (৬৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার ছেলে হোসাইন মিয়া (২৫)।

Manual8 Ad Code

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহেরের বাড়ি উপজেলার বেলঘর গ্রামে। তিনি সাত নম্বর জগদীশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আট নম্বর ওয়ার্ডের সদস্য।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুপুরে আবু তাহের ও তার ছেলে মোটরসাইকেলে করে জগদীশপুর থেকে মাধবপুর যাচ্ছিলেন। পথে জগদীশপুর মোড়ের কাছে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকলের পেছনে বসে থাকা আবু তাহের মারা যান। এ সময় আহত হন তার ছেলে হোসাইন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Manual3 Ad Code

আহত হোসাইনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান এসআই বিল্লাল।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code