মাধবপুরে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮

মাধবপুরে যুবকের মরদেহ উদ্ধার

Manual4 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে মারুফ মিয়া (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

মারুফ উপজেলার ছাতিয়াইন গ্রামের মানিক মিয়ার ছেলে।

Manual6 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, দুইদিন আগে মারুফ বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে আসেননি। বুধবার দুপুরে ছাতিয়াইন এলাকার রেলওয়ের স্টেশন মাস্টারের পরিত্যক্ত একটি বাসভবনে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

Manual8 Ad Code

তিনি আরও জানান, ধারণ করা হচ্ছে মরদেহটি দুইদিনের পুরোনো। অনেকটা পঁচে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code